Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে বিধায়ক অনুগামীদের উপর হামলা

ভরতপুরে বিধায়ক অনুগামীদের উপর হামলা
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: শুক্রবার বিকেলে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের অনুগামীদের উপর হামলার অভিযোগ উঠল। এদিন বিধায়ক একটি ফেরিঘাটের ডাকের বিষয়ে মিছিল করে ভরতপুর-২এর বিডিও অনির্বাণ সেনগুপ্তের সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, বিধায়ক বিডিও অফিসের ভিতরে থাকার সময় এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় টেঁয়া পঞ্চায়েতের বাবলা নদীর ফেরিঘাটের নিলামের ডিসিআর কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এদিন সেই ঘটনা সহ অন্য বিষয় নিয়ে বিধায়ক বিডিওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দুপুর ৩টে নাগাদ বিধায়কের অনুগামীরা সালারের শিরিষতলা থেকে মিছিল করে বিডিও অফিসের সামনে যান। অবস্থানে দালাল হটানো সহ নানা স্লোগান তোলা হয়। অভিযোগ, সেসময় কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে অবস্থানের দু’দিকে হামলা চালায়। মাটিতে লাঠি ঠুকে অবস্থানকারীদের তাড়িয়ে দেওয়া হয়। তবে এঘটনায় কেউ জখম হননি। হামলাকারীদের দেখেই বিধায়কের লোকজন পালিয়ে যায়। পরে পুলিস নিরাপদে বিধায়ককে বিডিও অফিস থেকে বের করে আনে। বিধায়ক বলেন, বিডিওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। টেঁয়া ফেরিঘাটে অশান্তি নিয়েও কথা হয়েছে। মিছিলে হামলার জন্য তিনি দলের একাংশকে দুষেছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ