Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে ৩০ হাজার টাকার জাল নোট সহ পাকড়াও ২

ভরতপুরে ৩০ হাজার টাকার জাল নোট সহ পাকড়াও ২
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: ৩০ হাজার টাকার জালনোট সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ভরতপুর থানার পুলিস। বৃহস্পতিবার গভীর রাতে ধৃতদের ভরতপুর থানার চোঁয়াতোর গ্রামের কাছে কান্দি-সালার রাজ্য সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল কান্দি থানার পুরন্দরপুর গ্রামের রকি শেখ ও একই থানার বাঘআছড়া গ্রামের কলিমদ্দিন শেখ। ধৃতদের শুক্রবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে ওই ব্রিজের উপর দুই যুবক সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়েছিল। সেইসময় পুলিসের টহলরত গাড়ি সেইদিক দিয়ে যাচ্ছিল। পুলিসের সন্দেহ হওয়ায় প্রথমে তাদের জেরা করা হয়। পরে তল্লাশি করা হলে জাল নোট উদ্ধার হয়। ধৃত রকির কাছে ৫০০ টাকার ২৮টি মোট ১৪ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। অপরদিকে, কলিমদ্দিনের কাছে ৫০০টাকার ৩২টি মোট ১৬ হাজার টাকার জাল নোট উদ্ধাব হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ