Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুর ১ ব্লকে বিডিও অফিস চত্বরে ক্ষুদ্র ঋণ প্রকল্প শিবির

ভরতপুর ১ ব্লকে বিডিও অফিস চত্বরে ক্ষুদ্র ঋণ প্রকল্প শিবির
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: ঋণ পেতে অসুবিধা হলে প্রয়োজনে ব্যাঙ্ক চল কর্মসূচি হবে। এভাবেই সরকারি ক্ষুদ্র ঋণ প্রকল্প শিবিরে আধিকারিকরা আশ্বস্ত করলেন উপভোক্তাদের। ভরতপুর ১ ব্লকের পক্ষ বিডিও অফিস চত্বরেই শুরু হয়েছে এই শিবির। সোমবার থেকে শুরু হওয়া ওই শিবির চলবে১৪ ডিসেম্বর পর্যন্ত।
Advertisement
প্রসঙ্গত, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ক্ষুদ্র ঋণ পেতে ও আবেদন করতে যাতে বাসিন্দারা সমস্যায় না পড়েন। সেই কারণেই এই শিবির খোলা হয়েছে। শিবিরে অনলাইন রেজিস্ট্রেশন থেকে অন্যান্য টেকনিক্যাল সহায়তা করা হচ্ছে। তবে ঋণ পাওয়ার ক্ষেত্রে বাসিন্দারা কিছু ক্ষেত্রে ব্যাঙ্কগুলির অসহায়তার অভিযোগ তুলে ধরেন। সেক্ষেত্রে ওই ব্লকের আইডিও অমিত কুমার বর জানান, ঋণ পাওয়ার ক্ষেত্রে অনেক সময় এই ধরণের অভিযোগ আমাদের কাছে এসে থাকে। সেক্ষেত্রে এবার প্রশাসনের পক্ষ থেকে ব্যাঙ্ক চল প্রোগ্রাম করা হবে। সেখানে প্রতিটি আবেদন ধরে ধরে ঋণ পাওয়ার ক্ষেত্রে যে ত্রুটিগুলো সামনে আসবে। সেগুলি ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে পূরণ করা হবে।
সম্পর্কিত সংবাদ