নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চুরির সামগ্রী সহ একজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিস। ধৃতের নাম, পলাশ মণ্ডল। পুলিস জানিয়েছে, আগস্ট মাসে শিলিগুড়ি শহরের ভারতনগরের তরুণতীর্থ ক্লাবের সামনে একটি বাড়িতে চুরি হয়। দয়ামন্তী সাহার বাড়ি থেকে চুরি হয় ক্যামেরা, পাওয়ার ব্যাঙ্ক সহ দামি কিছু সামগ্রী। তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সেগুলি বুধবার পলাশের হেফাজত থেকে উদ্ধার করেছে পুলিস।



