নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দুবরাজপুরে ভারতমাতা রূপে পূজিতা হলেন জগদ্ধাত্রী। সেখানকার লালবাজারে ভারতমাতা সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় ভারতমাতার আদলে প্রতিমা গড়া হয়েছিল। প্রতিমার এক হাতে ছিল জাতীয় পতাকা। এবছর এই পুজো ২৮ বছরে পা দিল। শহরে একমাত্র এখানেই জগদ্ধাত্রী পুজো হয়। এদিন অষ্টমী পুজো শেষে চালকুমড়ো ও আখ বলি হয়। এরপর পাড়ার যুবকরা বিভিন্ন অস্ত্র সহ উৎসবে মেতে উঠেন।



