সংবাদদাতা, শীতলকুচি: সরকারি ভর্তুকিতে কৃষিজ যন্ত্রপাতি কিনতে আগ্রহ বাড়ছে শীতলকুচি ব্লকে। চলতি মরশুমে শীতলকুচি ব্লকে ভর্তুকিতে ১২ জন কৃষক ধান কাটার মেশিন কিনেছেন।
Advertisement
কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারি ভর্তুকি পান চাষিরা। এরজন্য নিয়মাবলী মেনে অনলাইনে আবেদন করতে হয় চাষিদের। কৃষিদপ্তরের তথ্য অনুযায়ী, শীতলকুচি ব্লকে ২০ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। এই বিপুল পরিমাণ উৎপাদিত ধান সময়ের মধ্যেই কাটতে হয় চাষিদের। পর্যাপ্ত শ্রমিকের অভাব থাকায় শীতলকুচি ব্লকে কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে। কৃষি যন্ত্রপাতি কিনতে সরকারি ভর্তুকি মেলায় খুশি চাষিরাও। কম্বাইন্ড হার্ভেস্টর, প্যাডি রিপার সহ বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতি সরকারি ভর্তুকিতে কিনছেন বহু চাষি।
প্রসঙ্গত, শীতলকুচি ব্লকের বহু শ্রমিক ইটভাটায় কাজে চলে যাওয়ায় শ্রমিকের ঘাটতি দেখা দিয়েছে। শ্রমিকের অভাব ও সরকারি ভর্তুকি পাওয়ায় কৃষি নির্ভর যন্ত্রপাতি কিনতে চাষিরা আগ্রহ দেখাচ্ছেন বলে মনে করছে কৃষিদপ্তর। ভর্তুকিতে প্যাডি রিপার কিনতে পারায় খুশি গোঁসাইরহাট গ্রাম পঞ্চায়েতের গড়খোলা গ্রামের চাষি দীনেশচন্দ্র বর্মন, লালবাজার গ্রাম পঞ্চায়েতের আতাউর রহমান, ভাঐরথানা গ্রাম পঞ্চায়েতের রমাকান্ত বর্মন সহ আরও অনেক চাষি।
ধান চাষি দীনেশচন্দ্র বর্মন বলেন, পুজোর পরেই অধিকাংশ শ্রমিক ইটভাটায় চলে গিয়েছেন। ধান কাটার জন্য শ্রমিক মিলছে না। সরকারি ভর্তুকিতে ধান কাটা মেশিন কিনেছি। এখন অনেকটাই সুবিধা হয়েছে। শীতলকুচি ব্লক সহ কৃষি অধিকর্তা প্রদীপ্ত ভৌমিক বলেন, প্রতিবছরই সরকারিভাবে ভর্তুকি দিয়ে চাষিদের কৃষি যন্ত্রপাতি কিনতে সাহায্য করা হয়। চলতি মরশুমে সরকারি ভর্তুকিতে ১২ জন কৃষক প্যাডি রিপার কিনেছেন। যেকোনও বিষয়ে চাষিদের কৃষিদপ্তরে যোগাযোগ করতে অনুরোধ করছি।