Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভারত সংস্কৃতি উৎসব

ভারত সংস্কৃতি উৎসব
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
১৭তম ভারত সংস্কৃতি উৎসব আসন্ন। আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পূর্ব বর্ধমানের টাউন হল ময়দান ও অডিটোরিয়ামে, ২৫ থেকে ৩০ ডিসেম্বর বেহালা ব্লাইন্ড স্কুল গ্রাউন্ডে এবং বেহালা শরৎ সদনে এই উৎসব অনুষ্ঠিত হবে। শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য সহ শিল্পকলার একাধিক ঘরানা ফুটিয়ে তোলা হবে এই উৎসবে। ভারতীয় সঙ্গীত ও শিল্পকলার প্রচার করাই এই উৎসবের মূল লক্ষ্য। সম্প্রতি কলকাতা প্রেসক্লাবে এই উৎসবের আয়োজকরা এক সাংবাদিক বৈঠক করেন। উপস্থিত ছিলেন উৎসবের সভাপতি তথা বিধায়ক দেবাশিস কুমার। এ বছর ভারতের প্রায় ১৬-১৭টি রাজ্য ও ৭-৮টি দেশের প্রতিযোগী ও শিল্পীরা অংশগ্রহণ করবেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ