Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, এক পাকিস্তানিকে নিকেশ করল বিএসএফ

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, এক পাকিস্তানিকে নিকেশ করল বিএসএফ
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অমৃতসর, ২৬ ফেব্রুয়ারি: ভারতে অনুপ্রবেশের ছক বানচাল করে দিল বিএসএফ। আজ, বুধবার সকালে পাঞ্জাবের পাঠানকোটের তাশপাঠান সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ভারতে ঢোকার চেষ্টা করে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গেই সেই খবর পৌঁছে যায় বিএসএফের কাছে। শুরু হয় তল্লাশি। ওই অনুপ্রবেশকারীর খোঁজ পাওয়া যায়। তাকে বারবার অনুপ্রবেশ করতে নিষেধ করছিল বিএসএফের জওয়ানরা। কিন্তু তাতে কর্ণপাত করেনি সে। তাই বাধ্য হয়েই গুলি চালায় জওয়ানরা। তাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। নাম-পরিচয় না জানা গেলেও, মৃত ব্যক্তি পাকিস্তানের বাসিন্দা বলেই দাবি বিএসএফের। কী উদ্দেশ্য নিয়ে আন্তর্জাতিক সীমান্ত টপকে ভারতে ঢোকার চেষ্টা করছিল সে? তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ। পাক রেঞ্জার্সদের কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। তবে শুধুই ওই ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করছিল না আরও কেউ রয়েছে! তা খতিয়ে দেখতেই শুরু হয়েছে তল্লাশি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ