Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভারতীয় কমিউনিস্ট পার্টির মিছিল

ভারতীয় কমিউনিস্ট পার্টির মিছিল
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শতবর্ষে পদার্পণ করল ভারতীয় কমিউনিস্ট পার্টি। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল বের করে ভারতীয় কমিউনিস্ট পার্টি দার্জিলিং জেলা পরিষদ। এদিন লাল বেলুন ও দলীয় পতাকা নিয়ে শহরের বিভিন্ন এলাকা তারা পরিক্রমা করে। সংগঠনের শতবর্ষে পদার্পণ ঘিরে সারা বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নেতা-কর্মীরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ