Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরাট হওয়া পুকুর আগের অবস্থায় ফেরাতে তৎপর পুরসভা

ভরাট হওয়া পুকুর আগের অবস্থায় ফেরাতে তৎপর পুরসভা
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় ধমকের পর তৎপরতা বাড়াল আসানসোল পুরসভা। এতদিন পুকুর ভরাটের অভিযোগ এলে থানায় অভিযোগ করেই দায় সারত পুরসভা। এবার ভরাট হওয়া পুকুর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করল পুরসভা। শনিবার আসানসোল পুরসভার ৩৪নম্বর ওয়ার্ডের রানিগঞ্জের রামবাগান এলাকা থেকে এই কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় এলাকায় সন্ন্যাসীবাবা পুকুর নামে একটি সাড়ে চার একরের জলাশয় রয়েছে। অভিযোগ, রানিগঞ্জের রাজাদের কাছ থেকে সেই পুকুর কেনা হয়েছিল। তার পাড় ও পুকুরের একাংশ বহু মানুষকে বিক্রি করে দেন এক অবাঙালি ব্যবসায়ী। যারা সেই পুকুর পাড় কেনে যারা আবার পুকুরের একাংশ ভরাট করে নির্মাণকাজ শুরু করে। স্থানীয় কাউন্সিলারের তৎপরতায় গত আগস্ট মাসে এক বাসিন্দার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে পুরসভা। শনিবার থেকেই সেই পুকুরের অবৈধ ভরাট হওয়া মাটি তোলার কাজ শুরু করেছে পুরসভা। আসানসোল পুরসভার ডেপুটি মেয়র ওয়াশিমুল হক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো আমরা ভরাট হওয়ার পুকুরগুলি উদ্ধার করার কাজ শুরু করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ