সংবাদদাতা, লালবাগ: অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে চাষিদের মারধরের অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় মাসাদুল শেখ ও মোক্তার শেখ নামে দুই চাষি গুরুতর জখম হয়েছেন। তাঁরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় চাষিদের উপর বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সীমান্তের ঘটনাস্থলে ছুটে যান ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। তিনি স্থানীয় ক্যাম্পের বিএসএফ আধিকারিকদের সঙ্গে সীমান্তের বাংলাদেশি দুষ্কৃতী সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
Advertisement
বিধায়ক বলেন, ভগবানগোলার চর লবণগোলা থেকে মদনপুর ঘাট পর্যন্ত ১৪ কিলোমিটার সীমান্তে কোনও কাঁটাতার নেই। ভৌগোলিক ও নদীর জন্য ওই এলাকা ঘেরা সম্ভব হয়নি। কাঁটাতার বিহীন ওই সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয় ভূখণ্ডে চাষের জমিতে গোরু, মোষ ঢুকিয়ে ফসল নষ্ট করে। ফসল কেটে নিয়ে যায়। এই সমস্যা দীর্ঘদিনের। বাংলাদেশি দুষ্কৃতীদের এদেশে প্রবেশ আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাঝচর বিএসএফ ক্যাম্পের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। বিএসএফ আধিকারিকরা এবিষয়ে শীঘ্রই পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন। বিষয়টি বিধানসভাতেও তুলব।
রানিতলা থানার নির্মলচর ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত। নির্মল চরের বাসিন্দারা মূলত চাষবাসের উপর নির্ভরশীল। সেই চাষের জমিতে বাংলাদেশি দুষ্কৃতীদের উপদ্রব দীর্ঘদিনের। কাঁটাতার বিহীন সীমান্ত দিয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে এদেশের চাষিদের উপর হামলা চালায়। গোরু, মোষ ছেড়ে দিয়ে ফসল নষ্ট করে। পাকা ফসল কেটে নিয়ে চলে যায়। বুধবার এই সমস্যা নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। মিটিং শেষে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক ও জওয়ানরা নিজেদের ক্যাম্পে চলে যান। অভিযোগ, তার কিছুক্ষণ পরেই একদল বাংলাদেশি দুষ্কৃতী এপারে ঢুকে দু’জন চাষিকে ব্যাপক মারধর করে। মাঝচরের বাসিন্দা বেলাল শেখ বলেন, আচমকাই ওপার থেকে ১৫-২০ জন এসে চারিদিক থেকে ঘিরে ধরে দু’জনকে ব্যাপক মারধর করে। খবর পেয়ে আমরা ছুটে গেলে ওরা পালিয়ে যায়। আর কিছুক্ষণ পরে গেলে দু’জনকে জীবিত অবস্থায় পেতাম না। বিএসএফ চরের চাষিদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করুক।