Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভরসা পর্যটন, নজরে ৫০ কেন্দ্র

ভরসা পর্যটন, নজরে ৫০ কেন্দ্র
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: কাজের বাজারে আকাল। এই পরিস্থিতিতে কর্মসংস্থানের জন্য পর্যটন ক্ষেত্রে গুরুত্ব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজ‌্যগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে সেরা ৫০টি পর্যটন ক্ষেত্রকে উপযুক্ত হিসেবে গড়ে তোলার ঘোষণা হয়েছে এবারের বাজেটে। এক্ষেত্রে মূলত বিদেশি পর্যটকদের পাখির চোখ করেছে মোদি সরকার। সে কারণে চালু করা হতে চলেছে ই-ভিসা। এমনকী নির্দিষ্ট ক্ষেত্রে ভিসা ফিও মকুব করা হবে। শনিবার বাজেট ঘোষণায় এমনই জানিয়েছেন নির্মলা। বাজেটে পর্যটন মন্ত্রকের জন্য বরাদ্দ অর্থ উল্লেখযোগ্য বৃদ্ধি করা হয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরের সংশোধিত বাজেটে মন্ত্রকের জন্য বরাদ্দ হয়েছিল মাত্র ৮৫০ কোটি টাকা। ২০২৫-২৬ সালের বাজেটে তা বেড়ে হয়েছে ২ হাজার ৫৪১ কোটি।
Advertisement
কেন্দ্রের এই পদক্ষেপে পর্যটন বিশেষজ্ঞদের মত, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এগোলেন মোদি। বিগত কয়েক বছরে রাজ্যে হোম স্টে ব্যবসাকে উৎসাহ দিতে বিশেষ প্রকল্প চালু করেছে রাজ্য। যার জেরে আড়াই হাজারের বেশি হোম স্টে গড়ে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ পেয়েছেন অন্তত ৩ হাজার ৭৫৫ জন গাইড।
Advertisement
সম্পর্কিত সংবাদ