Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোররাতে পুড়ে গেল দুটি বাড়ি

ভোররাতে পুড়ে গেল দুটি বাড়ি
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তপন: ভোররাতে আগুনে পুড়ল ২টি বাড়ি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তপন ব্লকের ৩ নম্বর হজরতপুর গ্রাম পঞ্চায়েতের নিহিনগরে। স্থানীয় সূত্রে খবর, নিহিনগর গ্রামের বাসিন্দা মজিদ সরকার এবং রাকেশ পান্নার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের লোকজনের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। কিভাবে আগুন লাগল, তা বুঝতে পারছেন না পরিবারের লোকজন। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। যদিও ততক্ষণেও ঘটনাস্থলে পৌঁছয়নি দমকল বাহিনীর কর্মীরা বা দমকলের ইঞ্জিন। এদিকে আগুনে দুটি বাড়ির বারান্দার চাল এবং বাড়ির বেশকিছু সামগ্রী পুড়ে যায়। দুটি বাড়ি মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি। এবিষয়ে স্থানীয় বাসিন্দা সুজন ওরাওঁ বলেন, ভোরে চিৎকার চেঁচামেচি শুনে উঠে পড়ি। ছুটে গিয়ে দেখি, দুটি বাড়িতে আগুন জ্বলছে। দমকল কর্মীরা আসার আগেই গ্রামবাসীরাই আগুন নিভিয়ে ফেলি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ