Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিহারীনাথে গণধর্ষিতা বার্নপুরের কলেজ ছাত্রী

বিহারীনাথে গণধর্ষিতা বার্নপুরের কলেজ ছাত্রী
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বার্নপুরের কলেজ ছাত্রী বাঁকুড়ার বিহারীনাথে গণধর্ষণের শিকার!  ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হীরাপুর থানা এলাকার উনিশ বছরের তরুণী আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হন। তিনি চিকিৎসকদের জানান, শারীরিক অসুস্থতার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এক মাসির মেয়ে তাঁর সঙ্গে  ছিলেন। তরুণীর বাবা ইসিএলের গার্ড ছিলেন। কলেজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে পুলিসকে মৌখিকভাবে গণধর্ষণের বিষয়ে জানানো হয়। আসানসোল জেলা হাসপাতলে উপস্থিত হন আসানসোল মহিলা থানার ওসি, হীরাপুর থানার ওসি সহ পুলিস আধিকারিকরা। মেয়েটির পরিবারের ইচ্ছেয় তাঁকে দুর্গাপুর ইএসআই হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিস সূত্রে জানা গিয়েছে, আসানসোলের ৮জন বিহারীনাথে ঘুরতে যায়। চার ছেলে ও চারজন মেয়ে মিলে দিনভর বাঁকুড়া জেলার ওই পর্যটন কেন্দ্রের সময় কাটায়।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ