Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরের স্কুলে শিক্ষক ও এসএফআই কর্মীদের হাতাহাতি

বহরমপুরের স্কুলে শিক্ষক ও এসএফআই কর্মীদের হাতাহাতি
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউটে শিক্ষক ও এসএফআই কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল। স্কুলের ফি বাড়ানোর অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে কিছু এসএফআই কর্মী স্কুলের ভেতরে ঢুকে পড়ে। অভিযোগ, এরপর শিক্ষকদের ঘরে আটকে রেখে স্কুলের দরজার শাটার নামিয়ে দেওয়া হয়। বেশ কিছু শিক্ষক সেখানে কিছুক্ষণের জন্য আটকে পড়েন। অন্য শিক্ষকরা গিয়ে তাঁদের উদ্ধার করেন। অভিযোগ, এরপরই শিক্ষকরা পাল্টা এসএফআই কর্মীদের উপর চড়াও হন। তাদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতি শুরু হয়। শিক্ষকরা ধাক্কা দিয়ে এসএফআই কর্মীদের বাইরে বের করে দেন। বহরমপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বহরমপুর থানার এক আধিকারিক বলেন, একটা বিক্ষোভ কর্মসূচি ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।এসএফআই কর্মী সুবর্ণরেখা চট্টোপাধ্যায় বলেন, শিক্ষকরা আমাদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করেছে। মেয়েদের চুলের মুঠি ধরেছে। আমাদের ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। আমরা থানায় অভিযোগ জানাচ্ছি। স্কুলের টিআইসি আশিস মণ্ডল বলেন, স্কুলের ফি বাড়ানো হয়নি। এসএফআই কর্মীরা অযথা স্কুলে এসে দাদাগিরি করছিল। তাই তাদের ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ