Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু

বহরমপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম রাহুল দাস। বাড়ি বহরমপুর থানার কাশিমবাজার এলাকার কালিকাপুরে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান মানসিক অবসাদের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন।

বহরমপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: বহরমপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম রাহুল দাস। বাড়ি বহরমপুর থানার কাশিমবাজার এলাকার কালিকাপুরে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান মানসিক অবসাদের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাহুলবাবুর স্ত্রী পলি দাস ঠাকুর ঘরে আরতি সেরে বেরিয়ে দেখেন স্বামী সিলিং ফ্যানে ঝুলছেন। প্রতিবেশীদের ডেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
মৃত যুবকের পরিবারের লোকজন জানিয়েছেন, ১১ বছর আগে রাহুলবাবুর বিয়ে হলেও বৈষ্ণব ধর্মাবলম্বী দাস দম্পতির কোনও সন্তান নেই। বাল গোপালকে(কৃষ্ণ) সন্তান মেনে বাড়িতে রেখেছেন। দাস দম্পতি ধীরে ধীরে নিজেদের আধ্যাত্মিক জগতে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিলেন। রাহুলবাবু আগে ম্যাজিক দেখাতেন। মৃতের স্ত্রী পলিদেবী বলেন, আমরা বৈষ্ণব ধর্মে দীক্ষিত। উনি কিছুদিন থেকেই বলতেন মানব জীবন আমি আর সহ্য করতে পারছি না। আমি এই জীবন থেকে মুক্তি চাই। আমি বোঝাতাম আত্মহনন মহাপাপ। একাজ ঠিক নয়। কিন্তু, আমার কথা শুনল না।
Advertisement
সম্পর্কিত সংবাদ