সংবাদদাতা, বহরমপুর: বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সিলিন্ডার ডেলিভারি করার পথে টোটোতেই মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে বহরমপুর শহরের সুতিরমাঠ এলাকায়। মৃতের নাম জয়প্রকাশ রায় (৪৯)। বাড়ি মুর্শিদাবাদ থানার আমানিজঞ্জ চরে। বহরমপুর থানার পুলিস জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বহরমপুরের সুতিরমাঠ, চালতিয়া এলাকায় বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ করতেন জয়প্রকাশবাবু।



