Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে টোটোর মধ্যেই হাত সাফাই, গয়না নিয়ে চম্পট

বহরমপুরে টোটোর মধ্যেই হাত সাফাই, গয়না নিয়ে চম্পট
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: টোটো চেপে ব্যাঙ্কে নামার পর দেখা যায় ব্যাগের গয়না উধাও। মুহূর্তের মধ্যে হাতসাফাই করে নেয় এক মহিলা। মঙ্গলবার বহরমপুর শহরের সতীমায়ের গলিতে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিসের অনুমান, বানজারা গ্যাংয়ের মহিলা দুষ্কৃতীরা এই কাজ করেছে। ইন্দ্রপ্রস্থ এলাকার এক বাসিন্দা টোটোয় চেপে সতী মায়ের গলিতে আসেন। তাঁর ব্যাগে বেশ কিছুটা সোনার গয়না ছিল। তিনি  ব্যাঙ্কের লকারে সেই গয়না রাখতে যাচ্ছিলেন। টোটো থেকে নামার পর তিনি দেখেন তাঁর ব্যাগ থেকে উধাও হয়ে গিয়েছে গয়না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ