Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে টোটো চালক খুনে ধৃতের পুলিসি হেফাজত

বহরমপুরে টোটো চালক খুনে ধৃতের পুলিসি হেফাজত
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে বিশেষ চাহিদা সম্পন্ন টোটো চালককে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় হুমায়ুন শেখকে। তাকে বৃহস্পতিবার বহরমপুর আদালতে তুলে পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। বহরমপুরের এই যুবক নেশার টাকা জোগাড়ের জন্য টোটোয় উঠেছিল। টোটো ছিনতাই করার জন্য চালককে একটি ছুরি দিয়ে কুপিয়ে সে খুন করে। পুলিসি জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে। মঙ্গলবার দিল্লি থেকে বহরমপুর থানার পুলিসের একটি দল তাকে গ্রেপ্তার করে। বুধবার রাতে তাকে বিমানে করে দিল্লি থেকে বহরমপুরে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে বহরমপুর আদালতে তোলা হয়েছিল।
Advertisement
বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, অভিযুক্তকে পাঁচদিনের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে নিয়ে এই ঘটনার পুনর্নির্মাণ করা হবে। খুনে ব্যবহৃত ছুরিটি সে একটি জায়গায় ফেলে দিয়েছে। সেটি উদ্ধার করার চেষ্টা চলছে। ঘটনার দিন অভিযুক্তের গায়ে যে জামা কাপড় ছিল সেগুলিও উদ্ধার করা হবে।
সম্পর্কিত সংবাদ