Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে টায়ার ফেটে বাস ঢুকল দোকানে

বহরমপুরে টায়ার ফেটে বাস ঢুকল দোকানে
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস বিদ্যুতের খুঁটি ভেঙে দোকানে ঢুকে পড়ে। বৃহস্পতিবার বিকেলের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন মধুপুর এলাকায়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার জেরে পুরাতন ৩৪ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে বহরমপুর থানার পুলিস পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে নিয়ে এলাকা ও জাতীয় সড়ক যানজট মুক্ত করে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েগে, এদিন বিকেলে যাত্রীবাহী বেসরকারি ওই বাসটি ইসলামপুর থেকে বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডে আসছিল। বাসে ১৫ জন যাত্রী ছিলেন। মধুপুর এলাকায় আচমকা সামনের বাঁদিকের টায়ার ফেটে যাওয়ায় চালক বাসের নিয়ন্ত্রণ হারান। বাসটি একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পাশের নতুন মার্কেট কমপ্লেক্সের একটি ইলেকট্রিক সরঞ্জামের দোকানে ঢুকে পড়ে। দোকানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।  
সম্পর্কিত সংবাদ