Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ৭টি মাটি বোঝাই ট্রাক্টর আটক

বহরমপুরে ৭টি মাটি বোঝাই ট্রাক্টর আটক
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সাতটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করল বহরমপুর থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বোটাডাঙা এলাকায় অভিযান চালায় পুলিস। সেখানে সাতটি মাটি বোঝাই ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। একটি জলাশয় বুজিয়ে ফেলার জন্য ট্রাক্টরে করে মাটি আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিস। ট্রাক্টরগুলি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। এক পুলিস আধিকারিক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাক্টরগুলিকে বাজেয়াপ্ত করে আনা হয়েছে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ