নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: একই দিনে বহরমপুরে পরপর দু’টি ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বহরমপুর থানা এলাকায় একটি ভাড়া বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বুধবার তিনি বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানান। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় সাগরপাড়ার এক যুবক ওই বধূর ভাড়া বাড়িতে ঢুকে পড়ে। বধূকে একা পেয়ে ধর্ষণ করে। ঘটনার পর ওই বধূ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হওয়ার পর এদিন তিনি থানায় ধর্ষণের অভিযোগ জানান।
Advertisement
গত ৩ ডিসেম্বর বহরমপুরের এক যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বুধবার সেই ঘটনার মামলা দায়ের হয়েছে। ওইদিন রাত ৯টা নাগাদ বহরমপুরের হাতাকলোনির এক যুবক ওই যুবতীর বাড়িতে ঢুকে অত্যাচার চালায়।



