Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে স্টুডিওতে অগ্নিকাণ্ড

বহরমপুরে স্টুডিওতে অগ্নিকাণ্ড
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের খাগড়ায় একটি স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লেগে যায় স্টুডিওর সামগ্রীতে। দাহ্য পদার্থে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। স্থানীয়রা দমকলে খবর দেন। একটি ইঞ্জিন ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিস। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই ওই আগুন লাগে। ঘটনায় স্টুডিওর বেশকিছু সামগ্রীর ক্ষতি হয়েছে।
Advertisement
দমকলের এক আধিকারিক পার্থ সিংহ বলেন, স্টুডিওর মধ্যে যে দাহ্য বর্জ্যপদার্থ ছিল সেগুলি জমিয়ে রাখা হয়েছিল। তাতেই কোনও কারণে আগুন ধরে যায়। আমরা একটা ইঞ্জিন নিয়ে এসে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি।
সম্পর্কিত সংবাদ