Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুর স্টেডিয়ামে ৩৫ রানে জয়ী নেতাজি কুঞ্জ

বহরমপুর স্টেডিয়ামে ৩৫ রানে জয়ী নেতাজি কুঞ্জ
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: সিনিয়র প্রথম ডিভিশন লিগে হিন্দ ক্লাবকে ৩৫ রানে হারাল নেতাজি কুঞ্জ(লালগোলা)। শনিবার খেলাটি হয় বহরমপুর স্টেডিয়াম মাঠের প্রথম গ্রাউন্ডে। এদিন প্রথমে ব্যাট করে নেতাজি কুঞ্জ ৯ উইকেট হারিয়ে ২২৫ রান তোলে। সৌরভ বিশ্বাস ৭৮ রান করেন। পরে ব্যাট করতে নেমে হিন্দ ক্লাব ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে সক্ষম হয়। জয়ী দলের ফারুক শেখ তিন উইকেট নিয়ে এদিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, অনূর্ধ্ব-১৪ গার্লস লিগে জলপাইগুড়ি ডিএসএ ৫১ রানে অল উইকেট হয়ে যায়। হাওড়া ডিএসএ কোনও উইকেট না হারিয়ে ৮ ওভারে ৫২ রান তোলে। হাওড়া দলের অরিতা বিশ্বাস ৩ উইকেট নিয়ে এদিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। হাওড়া দলের নিশা জানা ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮ রান করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ