Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে সাপের কামড়ে বধূর মৃত্যু

বহরমপুরে সাপের কামড়ে বধূর মৃত্যু
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে মৃত্যু হল এক গৃহবধূর। মঙ্গলবার রাতের ঘটনাটি বহরমপুর থানার বসন্ততলা এলাকার। বুধবার ভোরে গৃহবধূর শরীরিক অবস্থার অবনতি হতে শুরু করায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম বাসন্তি চৌধুরী (২৭)। 
Advertisement
বছর ন’য়েক আগে মুর্শিদাবাদ থানার নতুনগ্রামের বাসিন্দা বাসন্তিদেবীর বিয়ে হয়েছিল বসন্ততলায়। তিন সন্তান রয়েছে। মঙ্গলবার রাতে তিন সন্তান ও স্বামী একই বিছানায় শুয়েছিলেন। কিন্তু মশারি টাঙাননি। বুধবার ভোরে উঠে বলেন শরীরে জ্বালা করছে। বুঝতে পারছি না। ডান পায়ে ক্ষত চিহ্ন দেখে পরিবারের সন্দেহ হয় সাপে কামড়েছে। সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। মৃতের আত্মীয় শান্তি মাহাত বলেন, ঘরের মেঝেতে তিন সন্তান ও স্বামীকে নিয়ে শুয়েছিল। কখন সাপে কেটেছে জানতে পারিনি। ভোরে জানতে পেরে হাসপাতাল নিয়ে এসেছিলাম। কিন্তু বাঁচানো গেল না।
সম্পর্কিত সংবাদ