Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে সিনিয়র ক্রিকেট লিগে জয়ী মুর্শিদাবাদ ক্রিকেট অ্যাকাডেমি

বহরমপুরে সিনিয়র ক্রিকেট লিগে জয়ী মুর্শিদাবাদ ক্রিকেট অ্যাকাডেমি
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বহরমপুর স্টেডিয়াম মাঠে চলছে সিনিয়র ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ। বৃহস্পতিবারের খেলায় বহরমপুর ক্রিকেট কোচিং সেন্টারকে(বিসিসিসি)১৬৪ রানে হারাল মুর্শিদাবাদ ক্রিকেট অ্যাকাডেমিকে(এমসিএ)। এমসিএর বোলিংয়ের সামনে ১০০ রানের গন্ডি পেরতে পারেনি বিসিসিসি।
Advertisement
এদিন প্রথমে ব্যাট করে এমসিএ নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে। রান তাড়া করতে মাঠে নেমে ২০ ওভারেই গুটিয়ে যায় বিসিসিসি। মাত্র ৯৮ রান করে তারা। এমসিএর পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন বাপ্পা দাস। বল করতে নেমে এমসিএর মনোজ মাহাতো ও অনিমেষ ঘোষ তিনটি করে উইকেট নেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, এমসিএর খেলোয়াড়রা ভালো ব্যাটিং ও বোলিং করেছেন।
সম্পর্কিত সংবাদ