Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে সিনিয়র ক্রিকেট লিগে জয়ী খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি

বহরমপুরে সিনিয়র ক্রিকেট লিগে জয়ী খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিনিয়র ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে সোমবার আহিরণ স্পোর্টস অ্যাকাডেমিকে নয় উইকেটে হারাল খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি। অনূর্ধ্ব-১৩ ক্রিকেট লিগে ভেটারেন্স ক্লাব জঙ্গিপুরকে ৮৪ রানে হারিয়েছে ভগবানগোলা ইয়ুথ ক্রিকেট অ্যাকাডেমি(বিওয়াইসিএ)। অন্য একটি খেলায় জয়ী হয়েছে অদিতি ইনিস্টিটিউট অব স্পোর্টস।
Advertisement
ফার্স্ট ডিভিশন লিগে এদিন প্রথমে ব্যাট করে আহিরণ স্পোর্টস অ্যাকাডেমি আট উইকেট হারিয়ে ১১৬ রান তোলে। খাগড়া সবুজ সঙ্ঘ এক উইকেট হারিয়ে ১২০ রান তুলে জয়ী হয়। এই দলের প্রশান্ত ভকত ৪১ বলে ৪২ রান করেন। বল হাতে সবুজ সঙ্ঘের দুই খেলোয়াড় ফারুক হোসেন ও পিরজ শেখ তিনটি করে উইকেট পান। অনূর্ধ্ব-১৩ লিগে প্রথমে ব্যাট করে বিওয়াইসিএ নয় উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে ৮৭ রানে ১০ উইকেট হারায় ভেটারেন্স ক্লাব। বিওয়াইসিএ’র মহম্মদ সাকিল ৪১ রান করে। বল হাতে বিপক্ষ দলের চার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরায় তানভির আবরার। অপর খেলায় দেবরানি ক্রিকেট অ্যাকাডেমি এক উইকেট হারিয়ে ৮৯ রান করে। রান তাড়া করতে নেমে অদিতি ইনিস্টিটিউট তিন উইকেট হারিয়ে ৯৫ রান তুলে জয়লাভ করে।
সম্পর্কিত সংবাদ