সংবাদদাতা, বহরমপুর: ২ থেকে ৭ জানুয়ারি রাজ্যজুড়ে শিক্ষার্থী সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। বুধবার বহরমপুর সদর পশ্চিম চক্র অভিনব উদ্যোগে চক্র অফিসে পড়ুয়াদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সদর পশ্চিম চক্রের ৭৭টি প্রাথমিক স্কুল ও একটি মডেল মাদ্রাসা স্কুলের পড়ুয়ারা এদিন বিশেষ অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। বসে আঁকো, আবৃত্তি, লাউড রিডিং ও ওয়ার্ড ডিকটেশন প্রতিযোগিতার দুটি করে বিভাগে ২৪০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। বহরমপুর সদর পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবাশিস দে বলেন, শিক্ষার্থী সপ্তাহে পড়ুয়ারা নিজের বিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা করেছে। এতে পড়ুয়াদের মানসিক বিকাশের পাশাপাশি চ্যালেঞ্জিং প্রবণতা বাড়বে বলেই আশা করি।
Advertisement
পড়ুয়াদের উপর বিশেষ নজর রাখতে জানুয়ারির প্রথম সপ্তাহে প্রতিটি স্কুলে স্টুডেন্ট উইক অবজারভেশন সপ্তাহ উদযাপন করা হয়। অভিযানে পড়ুয়াদের মানসিক বিকাশ ও পঠন পাঠন দক্ষতার বিচার করা হয়। এবারই প্রথম চক্রের সমস্ত স্কুলের কৃতীদের নিয়ে পালন করা হল বিশেষ শিক্ষার্থী সপ্তাহ অভিযান। বহরমপুর সদর পশ্চিম চক্রের ৭৮টি স্কুলের পড়ুয়ারা চারটি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। চক্রস্তরে প্রত্যেক প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয়কে স্থানধিকারীকে পুরস্কৃত করা হয়।
এছাড়া চক্রের ৩৫টি স্কুল টিএলএম( স্টুডেন্ট লার্নিং মেটেরিয়াল) নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ওই বিভাগে প্রথম হয়েছে শ্রীপুরডাঙা প্রাথমিক বিদ্যালয়। পড়ুয়াদের জন্য এদিন চক্র অফিসে ফুচকা স্টলও করা হয়েছিল। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা এডুকেশন অফিসার, বহরমপুর ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি। একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য সিংহ বলেন, অভিনব এই উদ্যোগ প্রশংসার যোগ্য। এরপর সদর পশ্চিম চক্রকে অনেকেই অনুকরণ করবে।