Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে শিক্ষক সমিতির প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন

বহরমপুরে শিক্ষক সমিতির প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপিত হল। রবিবার এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা গান, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়। বহরমপুরের ধোপঘাটিতে ওই অনুষ্ঠানে প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কৃতও করা হয়।
Advertisement
শিক্ষক সমিতির জেলা আহ্বায়ক মাহফুজ আলম ডালিম বলেন, আমাদের দু’দিনব্যাপী অনুষ্ঠান ছিল। রবিবার সবার অংশগ্রহণে তা শেষ হয়। আগামী দিনে সংগঠনের কার্যপ্রণালী কী হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। ছোট ছেলেমেয়েদের জন্য নানা প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল।
সম্পর্কিত সংবাদ