নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের ১৩১ নম্বর রেলগেটের সাবওয়ে নির্মাণের জন্য লালগোলা-শিয়ালদহ শাখায় রেল চলাচল বিঘ্ন ঘটল। রবিবার এই শাখায় আপ ও ডাউন মিলিয়ে দু’ জোড়া ট্রেন বাতিলের কথা জানিয়েছিল রেল। তাছাড়া আরও চারজোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপশি ছ’টি ট্রেন বেশ দেরিতে ছাড়বে বলে জানানো হয়। ভরা পর্যটনের মরশুমে এভাবে ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করায় সমস্যায় পড়েছেন পর্যটকরা।
Advertisement
দু’ দিন আগেই রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, বহরমপুরে স্টেশন লাগোয়া সাবওয়ের নির্মাণের জন্য ১০ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে। এদিন সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত রেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যে কারণে এদিন কোনও ট্রেন সারগাছি থেকে ছেড়েছে। আবার, কোনও ট্রেন কৃষ্ণনগর থেকে ছেড়েছে। একইভাবে উল্টোদিকের ট্রেনগুলিও হয় সারগাছিতে এসে যাত্রা শেষ করেছে এবং কৃষ্ণনগরে এসে থেমেছে। লালগোলা-কলকাতা মেমু প্যাসেঞ্জার এবং কলকাতা লালগোলা মেমু প্যাসেঞ্জার বাতিল হয়েছে। কৃষ্ণনগর সিটি থেকে আজিমগঞ্জ এবং আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর সিটি ট্রেন দু’টিও বাতিল হয়েছে। যে কারণে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
পাশাপাশি, এদিন কলকাতা স্টেশন থেকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে ছেড়েছে ১৩১১৭ কলকাতা-লালগোলা ধনধান্য এক্সপ্রেস। রানাঘাট থেকে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছে ৩১৭৭১ রানাঘাট-লালগোলা ইএমইউ লোকাল। লালগোলা থেকে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা দেরিতে ছাড়ে ১৩১১৪ লালগোলা-কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস। লালগোলা থেকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে ছেড়েছে ০৪১৯৮ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার। ট্রেনটি এদিন কাশিমবাজার পর্যন্ত চলে। শিয়ালদহ থেকে নির্ধারিত সময়ের সাত ঘণ্টা দেরিতে ছেড়েছে ০৩১৮৩ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার। এদিন সারগাছি পর্যন্ত চলে ৩১৭৭৩ রানাঘাট-লালগোলা ইএমইউ লোকাল এবং ৩১৭৭০ লালগোলা-রানাঘাট লোকাল। কৃষ্ণনগর পর্যন্ত চলেছে ০৩১১৫ শিয়ালদহ-লালগোলা ইএমইউ প্যাসেঞ্জার স্পেশাল। কৃষ্ণনগর সিটি পর্যন্ত চলেছে ০৩১৯৬ লালগোলা-শিয়ালদহ লোকাল। এদিন সারগাছি পর্যন্ত চলে ৩১৮৬১ কৃষ্ণনগর সিটি-লালগোলা ইএমইউ লোকাল, ৩১৭৭৪ লালগোলা-রানাঘাট লোকাল এবং ৩১৭৬৯ রানাঘাট-লালগোলা ইএমইউ লোকাল। এদিন ৩১৮৬৪ লালগোলা-কৃষ্ণনগর সিটি লোকাল সারগাছি থেকে ছেড়েছে।
মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, পর্যটনের ভরা মরশুমে এভাবে ট্রেন বাতিল এবং ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা ঠিক হয়নি। শনি ও রবিবার সপ্তাহের ছুটির দিনে বহু পর্যটক কলকাতা থেকে মুর্শিদাবাদে আসেন। ট্রেনের সমস্যার কারণে অনেকেরই অসুবিধা হয়েছে। ট্রেনের হকার আলমগির শেখ বলেন, রবিবার যে পরিমাণ ভিড় হয়, এদিন সে রকম ভিড় চোখে পড়েনি। তবে সারগাছি থেকে বহরমপুরের বহু যাত্রী ট্রেন ধরেছেন।