নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে প্রাক্তন সেনাকর্মীর বাড়ি থেকে প্রায় ১২ লক্ষ টাকার সোনার গয়না চুরির অভিযোগে পুলিস পরিচারিকাকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সারথি দলুই। শুক্রবার সকালে তাকে বহরমপুরের হাতা কলোনি এলাকার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। এদিনই তাকে বহরমপুর জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, পাঁচ মাস আগে বহরমপুরের কাশিমবাজার এলাকার রাধিকানগর দক্ষিণপাড়ার বাসিন্দা সুকুমার মণ্ডলের বাড়িতে কাজে ঢোকে সারথি। সুকুমারবাবু মেয়ের বিয়ের জন্য সোনার গয়না বানিয়ে রেখেছিলেন। ঘরের মধ্যে একটি শোকেসে সেই গয়না রাখা ছিল। গত বুধবার সেখান থেকে হঠাৎ করে সমস্ত গয়না উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও বাড়ির কোথাও গয়নার সন্ধান মেলেনি। সুকুমারবাবুর ওই পরিচারিকার উপর সন্দেহ হয়। তিনি এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। সুকুমারবাবু পুলিসকে জানান, কয়েকদিন আগেই সমস্ত গয়না দেখে রেখেছিলেন। বাড়িতে তারপর অন্য কেউ আসেনি। শুধুমাত্র বাইরের লোক বলতে পরিচারিকা এসেছে। তাই তার উপরেই সন্দেহ হয়।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিস। পরিচারিকাকে গ্রেপ্তার করা হয়। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু করেছি। ওই পরিচারিকাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে তুলে আমরা হেফাজতে নিয়েছি। সে কোথায় গয়না লুকিয়ে রেখেছে, তা আমরা খুঁজে বের করব। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে বাড়িতেও তল্লাশি করা হবে। এই ঘটনায় আর কারও যোগ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।