Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে অশান্তির জেরে অ্যাসিড খেয়ে আত্মঘাতী প্রৌঢ়া

বহরমপুরে অশান্তির জেরে অ্যাসিড খেয়ে আত্মঘাতী প্রৌঢ়া
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: বহরমপুরে স্বামীর সঙ্গে অশান্তির জেরে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়া। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে বাড়িতেই বাথরুম পরিষ্কার করার অ্যাসিড খান তিনি। উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে মঙ্গলবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতার নাম ভবানী হালদার(৫৬)। বাড়ি বহরমপুর শহরের খাগড়া জেলেপাড়ায়। পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিস।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই দম্পতির মধ্যে চরম অশান্তি হয়। অনেক রাত পর্যন্ত দু’জনের ঝগড়া চলে। মৃতার স্বামী পেশায় মাছ ব্যবসায়ী। মঙ্গলবার ভোরে স্বামী বাড়ি থেকে বেরিয়ে যেতেই ভবানীদেবী অ্যাসিড খান। জানাজানি হতে পরিবার ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেদিন রাতেই তাঁর মৃত্যু হয়। মৃতের ছেলে বিশ্বনাথ হালদার বলেন, রাতে বাবা মায়ের মধ্যে চরম অশান্তি হয়েছিল। তার জেরেই মা অভিমানে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন।
সম্পর্কিত সংবাদ