Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুর ও রেজিনগরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই

বহরমপুর ও রেজিনগরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুর ও রেজিনগরে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করল পুলিস। শনিবার রাতে রেজিনগর থানার মুরুটিয়া এলাকায় অভিযান চালায় পুলিস। সেখানে এক অচেনা ব‍্যাক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিসের সন্দেহ হয়। তাকে তল্লাশি চালাতেই একটি ওয়ানশটার বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিস। ধৃত যুবকের নাম মহফুজ শেখ। তার বাড়ি শক্তিপুর থানার, নবগ্রাম মাঠ পাড়া। ধৃতকে রবিবার বহরমপুর আদালতে তোলা বলে বিচারক পুলিসি  হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্ত্র বিক্রির উদ্দেশ্যে সে শক্তিপুর থেকে রেজিনগর এসেছিল। কার কাছে সে অস্ত্র বিক্রি করত, তা জানার চেষ্টা চলছে। 
অপরদিকে, বহরমপুরে আগ্নেয়াস্ত্র সহ আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম, বুম্বা দাস। তার বাড়ি বহরমপুরের সুন্দর গোপাল ধর লেনে। শনিবার সন্ধ্যায় ওই যুবক বটতলা মন্দিরের সামনে অপর এক যুবককে আগ্নেয়াস্ত্র বের করে হুমকি দেয়। জানা গিয়েছে, তৃণমূলের একটি পোস্টার ছিঁড়ে ফেলার জন্য ওই যুবক প্রতিবাদ জানিয়েছিল। তাই তাকে ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র বের করে বুম্বা। পুলিস অভিযোগ পেয়ে অভিযুক্তকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ