Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে মাদ্রাসা থেকে নিখোঁজ কিশোর

বহরমপুরে মাদ্রাসা থেকে নিখোঁজ কিশোর
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের বাজারপাড়ায় একটি মাদ্রাসা থেকে ১৪ বছরের এক ছাত্রের নিরুদ্দেশ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, গত সোমবার নামাজ পড়তে বেরিয়ে সে আর ফিরে আসেনি। মাদ্রাসার তরফে ওই কিশোরের বাড়িতে খবর পাঠানো হয়। পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। কিশোরের বাবা বুধবার বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, ওই কিশোরের বাড়ি বহরমপুরের দুর্গাপুর এলাকায়। গত দেড় বছরের বেশি সময় ধরে সে বাজারপাড়ার একটি মাদ্রাসায় পড়াশোনা করত। সেখান থেকেই সে নিখোঁজ হয়ে যায়। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
Advertisement
বহরমপুরে মেস থেকে যুবতী পলাতক: বুধবার বিকেলে এক যুবতী বহরমপুরের একটি মেস থেকে পালিয়ে যান। জানা গিয়েছে, ওই যুবতী নবগ্রাম এলাকার বাসিন্দা। পড়াশোনার জন্য গত ন’মাস ধরে তিনি বহরমপুরের শ্রীগুরু পাঠশালার পাশের একটি মেসে থাকতেন। ওই যুবতী বুধবার বিকেলে মেস থেকে বেরিয়ে যান। তিনি রাতে আর মেসে ফেরেননি। যুবতীর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিস মামলা রুজু করে তদন্ত
শুরু করেছে।
হরিহরপাড়ায় কিশোর নিরুদ্দেশ: বুধবার হরিহরপাড়া থেকে ১৫ বছরের এক কিশোরের নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই কিশোর সারগাছি রামকৃষ্ণ মিশনে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সেখানে না পৌঁছনোয় পরিবারের লোকজন চারিদিকে তার খোঁজ শুরু করে। এদিন সন্ধ্যায় কিশোরের পরিবারের তরফে হরিহরপাড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। পরিবারের অভিযোগ, ওই কিশোরকে অপহরণ করা হয়েছে। পুলিস অপহরণের মামলা রুজু করে তল্লাশি শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ