Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে লরিচালকের ভুলে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

বহরমপুরে লরিচালকের ভুলে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: চালকের ভুলে দুর্ঘটনার শিকার হলেন প্রতিবন্ধী এক বৃদ্ধ। গত বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার খাগড়াঘাট স্টেশন সংলগ্ন এলাকায় বহরমপুর-কান্দি রাজ্য সড়কে। গুরুতর জখম অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায়  তাঁর মৃত্যু হয়। মৃতের নাম আক্কাতুল্লা শেখ(৭১)। বাড়ি বহরমপুর থানার রানিনগরে। পুলিস জানিয়েছে, ঘাতক গাড়িটি চিহ্নিত করা হয়েছে। চালক ও গাড়ির খোঁজে তল্লাশি চলছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আক্কাতুল্লা সাহেব প্রতিদিনের মতো বুধবার সকালে স্টেশন এলাকায় চা খেতে যাচ্ছিলেন। রাজ্য সড়কের পাশেই একটি দাঁড়িয়ে থাকা লরির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এরপর আগে পিছে না দেখেই লরিচালক গাড়ি গড়াতে শুরু করে। হঠাৎ সামনে চলন্ত লরি দেখে হতভম্ব হয়ে যান ওই বৃদ্ধ। চালকের ভুলে আক্কাতুল্লা সাহেবের পায়ের উপর দিয়ে লরির চাকা চলে যায়। সেই ছবি ধরা পড়েছে একটি সিসিটিভি ক্যামেরায়। এরপর চালক লরিটি দ্রুত কান্দির দিকে পালিয়ে যায়। গুরুতর জখম বৃদ্ধকে সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণেই জন্যই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। চালকের শাস্তির দাবিতে উত্তেজিত বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বহরমপুর থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের ছেলে হাফিজুর শেখ বলেন, চালকের ভুলেই বাবার প্রাণ গেল। আমরা চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ