Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুর কৃষ্ণনাথ কলেজে যুব উৎসব

বহরমপুর কৃষ্ণনাথ কলেজে যুব উৎসব
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: নেহরু যুব কেন্দ্রের মুর্শিদাবাদ শাখার পরিচালনায় শনিবার বহরমপুর কৃষ্ণনাথ কলেজে জেলাস্তরীয় যুব উৎসব অনুষ্ঠিত হল। ওই উৎসবে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সেখানে স্বতন্ত্র এবং দলবদ্ধভাবে বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়। জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের আনবিক জীববিদ্যা ও জৈবপ্রযুক্তিবিদ্যা বিভাগের অধ্যাপক অভিষেক বসু এবং অধ্যাপিকা দেবযানী মণ্ডলের তত্ত্বাবধানে কলেজের পাঁচজন পড়ুয়াকে নিয়ে গঠিত একটি দল তাদের মডেল সেখানে প্রদর্শন করে। মডেলের বিষয় ছিল উদ্ভিদের উৎপাদন বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার ভূমিকা। মূল্যায়নে শ্রীপৎ সিং কলেজের এই দল বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে। পরবর্তীতে তারা রাজ্যস্তরে মুর্শিদাবাদ জেলার প্রতিনিধিত্ব করবে। শ্রীপৎ সিং কলেজের অধ্যক্ষ কমলকৃষ্ণ সরকার প্রতিযোগীদের সাফল্যে উচ্ছ্বসিত। তিনি ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য তাঁদের উৎসাহ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ