Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে কাশির সিরাপ পাচারের অভিযোগে ধৃত ৩

বহরমপুরে কাশির সিরাপ পাচারের অভিযোগে ধৃত ৩
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: কাশির সিরাপ পাচারের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিস। ধৃতদের নাম বিল্টু ঘোষ, আনিসুল শেখ ও কাজিরুল শেখ। বিল্টুর বাড়ি বহরমপুরের গোরাবাজার,  আনিসুলের বাড়ি হরিহরপাড়ার মুসুরডাঙা, কাজিরুলের বাড়ি খড়গ্রাম থানা এলাকায়। রবিবার গভীর রাতে বহরমপুরের ফরাসডাঙার কাছে নাকা তল্লাশির সময় তাদের পাকড়াও করা হয়। লালবাগের দিক থেকে ধৃতরা বাইকে বহরমপুর আসছিল। বাইক দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই একটি প্যাকেটের মধ্যে ৩০০ বোতল কাশির সিরাপ উদ্ধার হয়। বহরমপুর থানার এক অফিসার বলেন,  ধৃতরা বিক্রির জন্য সিরাপ নিয়ে আসছিল। কার কাছ থেকে নিয়ে এসে, কোথায় বিক্রি করা হতো, তা আমরা তদন্ত করে দেখছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ