Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ক্রিকেট লিগে জিতল সবুজসাথী ক্লাব

বহরমপুরে ক্রিকেট লিগে জিতল সবুজসাথী ক্লাব
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ফাস্ট ডিভিশন ক্রিকেট লিগে রবিবার বহরমপুর গুড মর্নিং ক্লাবকে পাঁচ উইকেটে হারাল গোরাবাজার সবুজসাথী ক্লাব। রবিবার টসে জিতে ব্যাট করতে নামে গুড মর্নিং ক্লাব। ৪৫ ওভারের খেলা হলেও ৩৩.৩ ওভারে সব উইকেট খুইয়ে ১০৫ রান করে। গুড মর্নিং ক্লাবের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন মিন্টু দে। জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্যে মাঠে নামে সবুজসাথী ক্লাব। মাত্র ২২.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১০৭ রান করে জয়লাভ করে সবুজসাথী ক্লাব।  সবুজসাথীর হয়ে ৩২ বলে ৪১ রান করেন সংগ্রাম সরকার। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ী বলেন, মাঝ পথেই লিগ জমে উঠেছে। মাঠে দর্শক সংখ্যা বাড়ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ