সংবাদদাতা, বহরমপুর: জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্টেডিয়াম মাঠে চলছে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট সুপার লিগের খেলা। মঙ্গলবার একটি খেলায় কান্দি সিএ দলকে ৭ রানে হারাল খাগড় সবুজ সঙ্ঘ সেবা সমিতি। অপর খেলায় নেতাজি কুঞ্জকে ১০৬ রানের ব্যবধানে হারাল ওয়াইএমএ। এদিন স্টেডিয়াম মাঠের প্রথম গ্রাউন্ডে ব্যাট করতে নেমে সবুজ সঙ্ঘ সেবা সমিতি ৯ উইকেটে ১৪২ রান তোলে। নির্ধারিত ওভারে কান্দি সিএ দল ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। দ্বিতীয় গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে ওয়াইএমএ ৮ উইকেটে ১৩৪ রান তোলে। পাল্টা ব্যাট করতে নেমে ওয়াইএমএর বোলারদের সামনে দাঁড়াতে পারেনি নেতাজি কুঞ্জের খেলোয়াড়রা। মাত্র ২৮ রানেই তাদের ইনিংস শেষ হয়ে যায়।



