Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ক্রিকেট লিগে জয়ী গোরাবাজার সবুজসাথি

বহরমপুরে ক্রিকেট লিগে জয়ী গোরাবাজার সবুজসাথি
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বহরমপুর স্টেডিয়াম মাঠে চলছে সিনিয়র ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ। বুধবার স্টেডিয়ামের দ্বিতীয় মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল গোরাবাজার সবুজসাথি ও আহিরণ স্পোর্টস অ্যাকাডেমি। আহিরণ স্পোর্টস অ্যাকাডেমিকে ২৩ রানে হারাল গোরাবাজার সবুজসাথি।
Advertisement
এদিন প্রথমে ব্যাট করতে মাঠে নেমে গোরাবাজার সবুজসাথি নির্ধারিত ৪৫ ওভারে সংগ্রহ করে ২২১ রান। পরে ব্যাট করতে নেমে আহিরণ স্পোর্টস অ্যাকাডেমি ৪১.১ ওভারে ১০ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৮ রান। এদিনের খেলায় আহিরণ দলের তন্ময় প্রামাণিক ব্যক্তিগত সর্বোচ্চ ৫৪ রান সংগ্রহ করে। অন্যদিকে বল করতে নেমে সবুজসাথির সুদেব মণ্ডল ৮ ওভার বল করে ৩২ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, মাঠে এসে খেলা দেখার পাশাপাশি কয়েক হাজার ক্রিকেট প্রেমী অনলাইনে খেলা দেখেছেন।
ইন্টার ডিস্ট্রিক্ট অনূর্ধ্ব ১৫ ক্রিকেট লিগে হুগলির কাছে হারল মুর্শিদাবাদ দল। খেলাটি হয়েছে মালদহ স্টেডিয়ামে। প্রথমে ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮১ রান। ১৮২ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ৪২.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে। হুগলি দল ১৮৩ রান করে।
সম্পর্কিত সংবাদ