Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ক্রিকেট লিগে জয়ী এসইউসি

বহরমপুরে ক্রিকেট লিগে জয়ী এসইউসি
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: বহরমপুরে সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগে জয়ী হল ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব(এফইউসি)। শনিবার বহরমপুর স্টেডিয়ামের দ্বিতীয় মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল আহিরণ স্পোর্টস অ্যাকাডেমি ও ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। এদিন টসে জিতে ব্যাট করতে মাঠে নামে আহিরণ স্পোর্টস অ্যাকাডেমি। নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ২০৭ রান সংগহ করে। রান তাড়া করে মাত্র ৩১.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। পাঁচ উইকেটে জয়ী হয় এফইউসি।  
Advertisement
আহিরণের অর্ণব চট্টোপাধ্যায় ৯৪ বলে ৭টি ছক্কা ও ৭টি চার মেরে ১০৬ রান করেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ী বলেন, শনিবার মাঠে চার ছয়ের বন্যা হয়েছে। দুই ক্লাবের সমর্থক ছাড়াও খেলা দেখতে বহু মানুষ মাঠে এসেছিলেন।
সম্পর্কিত সংবাদ