Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ক্রিকেট লিগে জয়ী বিওয়াইসিএ

বহরমপুরে ক্রিকেট লিগে জয়ী বিওয়াইসিএ
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়াম মাঠে প্রথম ডিভিশন সিনিয়র ক্রিকেট লিগে নন্দদুলাল রায় কোচিং সেন্টারকে ৭ উইকেটে হারাল ভগবানগোলা ইয়ুথ ক্রিকেট অ্যাকাডেমি। এদিন তৈফিক শেখ দূরন্ত বোলিং করে দলকে জেতালেন। অন্যদিকে এদিন স্টেডিয়াম মাঠের দ্বিতীয় গ্রাউন্ডে ইন্টার ডিস্ট্রিক্ট অনূর্ধ্ব-১৪ গার্লস লিগে উত্তর ২৪ পরগণা ডিএসএর কাছে হারাল মুর্শিদাবাদ মালদহের কমবাইন্ড এ দল। কমবাইন্ড এ দলকে ৯ উইকেটে হারায় উত্তর ২৪ পরগনা। প্রথম ডিভিশন সিনিয়র লিগে প্রথমে ব্যাট করে নন্দদুলাল রায় কোচিং সেন্টার ৩৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৮ রান করে। পাল্টা ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়েই জয়ের জন্য প্র‍য়োজনীয় রান তুলে নেয় বিওয়াইসিএ। জয়ী দলের আশিফ ইসলাম সর্বোচ্চ ৬৯ রান করেন। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তৈফিক শেখ।  অনূর্ধ্ব-১৪ গার্লস লিগে প্রথমে ব্যাট করে মাত্র ৫৩ রানেই অলআউট হয়ে যায় কমবাইন্ড এ দল। মাত্র এক উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় উত্তর ২৪ পরগণা। জয়ী দলের তিতলি মণ্ডল সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ