Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুর ক্রিকেট কোচিং সেন্টারকে হারাল এনডিআরসিসি

বহরমপুর ক্রিকেট কোচিং সেন্টারকে হারাল এনডিআরসিসি
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: সিনিয়র প্রথম ডিভিশন ক্রিকেট লিগে বহরমপুর ক্রিকেট কোচিং সেন্টারকে( বিসিসিসি) এক উইকেটে হারাল নন্দদুলাল রায় কোচিং সেন্টার( এনডিআরসিসি)। অন্যদিকে, ইন্টার ডিস্ট্রিক্ট অনূর্ধ্ব ১৪ গার্লস ক্রিকেট লিগে বর্ধমান ডিএসএকে(ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন) ২ উইকেটে হারাল নদীয়া ডিএসএ।  সিনিয়র প্রথম ডিভিশন লিগে প্রথমে ব্যাট করে বিসিসিসি ১০ উইকেট হারিয়ে ১৬১ রান করে। রান চেজ করতে নেমে এনডিআরসিসি ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। জয়ী দলের সোহেল শেখ ব্যক্তিগত সর্বোচ্চ ৪৫ রান করেন। জয়ী দলের রাকেশ শেখ তিন উইকেট পেয়েছেন।  বহরমপুরে চলছে অনূর্ধ্ব ১৪ গার্লস ক্রিকেট লিগের ‘বি’ গ্রুপের খেলা। এদিন ব্যাট করতে নেমে নির্ধারিত ৩৫ ওভারে বর্ধমান ডিএসএ ৯ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। রান চেজ করতে মাঠে নেমে নদীয়া ডিএসএ ৩৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে। ব্যাট হাতে বর্ধমান ডিএসএর সানভি সিনহা সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করে। বর্ধমান ডিএসএর ঋতুশ্রী পাল ৫ উইকেট পায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ