Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে জুয়ার আসর থেকে ধৃত ৭

বহরমপুরে জুয়ার আসর থেকে ধৃত ৭
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জুয়ার আসরে হানা দিয়ে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিস। ধৃতদের কাছ থেকে প্রায় সাড়ে ১৪ হাজার টাকা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে বহরমপুরের বেজপাড়া এলাকায় অভিযান চালায় পুলিস। সেখানে জুয়া খেলা চলছিল। আসর থেকে সাতজনকে হাতেনাতে ধরা হয়। চারটি বাইকও উদ্ধার করেছে পুলিস। ধৃতদের শুক্রবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, বেজপাড়ায় জুয়া খেলার খবর পেয়ে আমরা অভিযান চালাই। সেখান থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৪ হাজার ৪৬০ টাকা উদ্ধার হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ