নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে নামী হোটেলে ডেকে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে কলকাতার যুবতীকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার রাতে বহরমপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত চিকিৎসকের বাড়ি বেলঘরিয়া এলাকায় হলেও তিনি এখানে থাকেন। গত ৮অক্টোবর গল্ফগ্রিনের ওই যুবতীকে বহরমপুরের বাড়িতে ডেকে পাঠান ওই চিকিৎসক। তারপর ডিনারে যাওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে দেওয়া হয়। তা খাওয়ার পরই ওই যুবতী অচৈতন্য হয়ে পড়েন। ঘটনার পর ২ ডিসেম্বর ফের ওই যুবতীকে বহরমপুরের একটি হোটেলে ডেকে শাসানো হয়। যুবতীর গলা চেপে শ্বাসরোধ করে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ। পুলিস তদন্ত শুরু করেছে। বহরমপুর থানার পুলিস জানিয়েছে, ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।



