নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: পাহাড়প্রেমীদের জন্য সুখবর। বহরমপুর থেকে উত্তরবঙ্গে যাওয়া এখন আরও সহজ হচ্ছে। বহরমপুর কোর্ট স্টেশন থেকেই এবার সরাসরি নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেন ধরা যাবে। নতুন ট্রেন শিয়ালদহ-জলপাইগুড়ি রোড এক্সপ্রেসের পরিষেবা খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে। নয়া ট্রেন চালু হতে চলায় খুশি ভ্রমণপিপাসুরা।
Advertisement
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহে একদিন করে এই বিশেষ ট্রেনটি চলবে। শুক্রবার রাতে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে। বহরমপুর শহরের উপর দিয়ে মালদহ টাউন, নিউ জলপাইগুড়ি হয়ে তা শনিবার দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে। ট্রেনটির কমার্শিয়াল স্টপেজ হবে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা, মালদহ টাউন, সামসি, বারসই, কিশনগঞ্জ আলুয়াবাড়ি রোড, ও নিউ জলপাইগুড়ি। ফলে নদীয়া ও মুর্শিদাবাদ জেলার বহু মানুষ এবার নতুন ট্রেনে সহজে উত্তরবঙ্গে ঘুরতে যেতে পারবেন।
শিয়ালদহ থেকে উত্তরবঙ্গে সরাসরি ট্রেন পরিষেবা চালুর খবর প্রকাশ্যে এনেছে রেলমন্ত্রক। প্রতি শুক্রবার রাত ১১টা ৪০মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে। শনিবার দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে। পরদিন রবিবার সকাল ৮টা ১০ মিনিটে ওই স্টেশন থেকে ট্রেনটি শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে। খুব তাড়াতাড়ি এই ট্রেনের পরিষেবা চালু হবে।
গরমকালে উত্তরবঙ্গের রুটের বিভিন্ন ট্রেনে ব্যাপক ভিড় হয়। রিজার্ভেশন টিকিটের চাহিদাও তুঙ্গে থাকে। স্বাভাবিকভাবেই এই নতুন ট্রেন পরিষেবা চালু হতে চলায় ভ্রমণপিপাসুরা অনেকটাই স্বস্তিতে।
এই ট্রেন চালু হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই গেরুয়া শিবির মাঠে নেমে পড়েছে। বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার সাংবাদিক সম্মেলন করে বলেন, শিয়ালদহ-জলপাইগুড়ি রোড এক্সপ্রেস চালু হচ্ছে-এটা খুশির খবর। আমরা বারবার রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম। অবশেষে ট্রেনটি চালু করা হচ্ছে। আমাদের বহরমপুরেও এই ট্রেনের স্টপেজ দেওয়া হচ্ছে। এর আগে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এই ট্রেন চালুর আবেদন করা হয়েছিল। মুর্শিদাবাদের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। ট্রেনের টাইমটেবিল, স্টপেজের পুরো লিস্ট আমাদের কাছে চলে এসেছে। সেটা মানুষকে জানানো হচ্ছে। আগামী দিনে যাতে মুর্শিদাবাদ স্টেশনেও এই ট্রেনের স্টপেজ দেওয়া হয়, সেজন্য আবেদন জানাব। তাহলে সেটা মুর্শিদাবাদের পর্যটনের জন্য আরও ভালো হবে।