Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে দুষ্কৃতীকে জেরা, ৮টি সাইকেল উদ্ধার

বহরমপুরে দুষ্কৃতীকে জেরা, ৮টি সাইকেল উদ্ধার
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: এক দুষ্কৃতীকে জেরা করে আটটি সাইকেল উদ্ধার করল বহরমপুর থানার পুলিস। ধৃতের নাম কাবিরুল শেখ। বাড়ি মুর্শিদাবাদ থানার নতুন গ্রামে। পুলিস শনিবার তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। তাকে জিজ্ঞাসাবাদ করেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটটি চোরাই সাইকেল উদ্ধার করে পুলিস।  থানার এক অফিসার বলেন, বেশ কয়েকটি সাইকেল চুরির অভিযোগ জমা পড়েছিল। আমরা কয়েক দিন ধরে সাইকেল চোরকে খুঁজছিলাম। নতুনগ্রাম থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে চুরির কথা স্বীকার করে। মোট আটটি সাইকেল উদ্ধার করা হয়েছে। যারা চুরির অভিযোগ জানিয়েছিল, তারা উপযুক্ত প্রমাণ দেখালে সাইকেলগুলি তাদের হাতে তুলে দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ