নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সোমবার বহরমপুরের বানজেটিয়া মোড়ে দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হল। মৃতার নাম নমি সাহা(৫৯)। তাঁর বাড়ি ইসলামপুর থানার লোচনপুর গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বহরমপুর-ডোমকল রাজ্য সড়কের ধারে ওই মহিলা দাঁড়িয়েছিলেন। একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাঁকে ধাক্কা মারে। বানজেটিয়া বাসস্ট্যান্ডের সামনে ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, আমরা দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের পুলিস মর্গে পাঠিয়েছি। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি চলছে।



