Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ডাম্পারের ধাক্কায় মৃত ১, জখম ২

বহরমপুরে ডাম্পারের ধাক্কায় মৃত ১, জখম ২
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: শনিবার রাতে বহরমপুরের ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাসে ডাম্পারের ধাক্কায় বাইক আরাহী এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম জয়দীপ মণ্ডল(২৩)। তাঁর বাড়ি বহরমপুর শহরের উকিলাবাদ এলাকায়। দুর্ঘটনায় মৃতের দুই বন্ধু জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে কলকাতা রেফার করা হয়েছে। অপরজনের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিস জানিয়েছে, ঘাতক ডাম্পারটি আটক করা হয়েছে। তবে চালক ও খালাসি পলাতক।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, জয়দীপ পেশায় গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে তিনি বাইক নিয়ে বের হন। বাইপাসে ঘুরতে যাব বলে সেলুন থেকে দুই বন্ধুকে বাইকে তোলেন। বাইপাস রাস্তা ধরে সারগাছি অভিমুখে যাওয়ার সময় ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনজনই গুরুতর জখম হন। স্থানীয় মানুষজন তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনেন। সেখানেই মৃত্যু হয় জয়দীপের।
সম্পর্কিত সংবাদ