Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে দুই মহিলাকে ধর্ষণের চেষ্টা, চাঞ্চল্য

বহরমপুরে দুই মহিলাকে ধর্ষণের চেষ্টা, চাঞ্চল্য
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে দুই মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগ, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ বিষ্ণুপুর রোড এলাকায় এক বধূকে ধর্ষণের চেষ্টা ঘটে। ওই বধূ বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিস অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই বধূর শারীরিক পরীক্ষা হয়েছে।
Advertisement
বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, ওই বধূ বাড়িতে একা ছিলেন। সেসময় তাঁর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ। আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চলছে।
ঝাড়খণ্ডের পাকুড়ের এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বহরমপুরের এক দোকানদারের বিরুদ্ধে। ওই যুবতী রাজধরপাড়ার একটি ইটভাটায় কাজ করেন। বুধবার সকালে স্থানীয় মুদির দোকানে কিছু জিনিস কিনতে যান। অভিযোগ, সেসময় দোকানদার তাঁকে ধর্ষণের চেষ্টা করে। এমনকী, বাঁশ ও লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ওই যুবতী মুর্শিদাবাদ মেডিক্যালে চিকিৎসা করিয়েছেন। সন্ধ্যায় তিনি বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্তকারী আধিকারিক বলেন, আমরা মামলা রুজু করেছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার ওই যুবতীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে।
সম্পর্কিত সংবাদ